রবিবার, জুন ১৪, ২০২৬
TWS-Demo News
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
TWS-Demo News
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
No Result
View All Result
TWS-Demo News
No Result
View All Result
Home অপরাধ

যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছে জর্ডান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
in অপরাধ, খেলা, চাকরি, জীবনযাপন, বাণিজ্য, বাংলাদেশ, বিনোদন, বিশেষ সংবাদ, বিশ্ব, মতামত, রাজনীতি, সর্বশেষ
A A
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রভাব জর্ডান সীমান্তেও পড়তে পারে। এমন আশঙ্কায় সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে জর্ডান।

বিষয়টি নিশ্চিত করেছেন জর্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা হিয়ারি। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে চাই। এ জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষেপণাস্ত্রপ্রতিরোধী প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছি।’

আরও পড়ুন

শেষযাত্রার অভিন্ন ঠিকানা

২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি হলো প্যাট্রিয়ট। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ২০১৩ সালে জর্ডানে প্যাট্রিয়ট স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধ আশপাশের দেশে ছড়িয়ে পড়বে, এমন আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। এর জেরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালায় ইসরায়েল। দেশটির এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে জর্ডান।

সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা নেতাদের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। তাঁর অভিযোগ, পশ্চিমা নেতারা ‘প্রকট দ্বিচারিতা’ করেছেন।

তিনি আরও বলেছেন, যখন ৭ অক্টোবর হামলার ঘটনা ঘটল, তখন পশ্চিমা বিশ্ব তাৎক্ষণিক ও দ্ব্যর্থহীনভাবে ইসরায়েল ও তার আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াল। তারা হামলার নিন্দা জানাল। কিন্তু তাঁরা গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিশ্বে নীরবতা দেখছেন।

গাজায় হামলা চালাতে ইসরায়েলি বাহিনীকে অস্ত্র-গোলাবারুদ দিচ্ছে পেন্টাগন। আর জর্ডানের সামরিক ঘাঁটি ব্যবহার করে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা সঠিক নয় বলেও দাবি করেছেন জর্ডানের সেনাবাহিনীর মুখপাত্র।

তবে পশ্চিমা কূটনীতিকেরা জানিয়েছেন, গত কয়েক মাসে জর্ডানের সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে পেন্টাগন এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন তাঁরা।

প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রব্যবস্থা। প্রাথমিকভাবে অনেক উঁচুতে থাকা উড়োজাহাজ প্রতিহত করতে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করা হয়েছিল।

গত শতকের আশির দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার বিষয়কে প্রাধান্য দিয়ে এই ব্যবস্থার আধুনিকায়ন করা হয়। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের ব্যবহৃত রুশ স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। সেটাই ছিল প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে এই ব্যবস্থার ব্যবহার।

Share30Tweet19

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেষযাত্রার অভিন্ন ঠিকানা

শেষযাত্রার অভিন্ন ঠিকানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

সেদিন ছিল মঙ্গলবার। হেমন্তের প্রথম দিন। নারায়ণগঞ্জ শহরে দুপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বিকেল পৌনে পাঁচটার দিকেও রয়ে গেছে মেঘলা ভাবটা। সন্ধ্যা নামছে চারপাশে। শ্মশানে এক যুবকের দেহ দাহ...

২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

বয়স কত হলো? ২৫? তাহলে এই ২৫ পরামর্শ আপনার জন্যই। আর বাকিরা? তাঁদের জন্যও এসব পরামর্শ খাটবে নিঃসন্দেহে। জীবনে শুরু করার কোনো নির্দিষ্ট সময় নেই। যেকোনো বয়স থেকেই...

মাঝরাতে খাব কী

মাঝরাতে খাব কী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

রাত জাগার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার। মাঝরাতে ফ্রিজ খুলে খাবার খোঁজা কিংবা রান্নাঘরে গিয়ে কিছু একটা তৈরি করে খাওয়া রাত জাগা মানুষের নিত্যদিনের রুটিন। কাজের জন্য হোক...

প্রথম ছবি সুপারহিটের পর ক্যারিয়ারে ৫০টি ফ্লপ ছবি এই অভিনেত্রীর

প্রথম ছবি সুপারহিটের পর ক্যারিয়ারে ৫০টি ফ্লপ ছবি এই অভিনেত্রীর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

ব্যক্তিগত জীবনের মতো তাঁর ক্যারিয়ারও চড়াই-উতরাইয়ে ভরা। ব্যক্তিজীবনে যেমন ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়াই করতে হয়েছে, তেমনি দীর্ঘ ক্যারিয়ারেও অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে তাঁর। প্রথম সিনেমা হিট হওয়ার পরের...

ছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন

ছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

আন্তর্জাতিক প্রকল্পে অভিনয় করে এর আগে সাড়া ফেলেছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আবার নতুন এক হলিউড প্রকল্পে তিনি। এক সাক্ষাৎকারে হলিউড তারকার সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন...

Next Post
বাংলাদেশ-পাকিস্তানের মিল-অমিল

বাংলাদেশ-পাকিস্তানের মিল-অমিল

Leave Comment

সর্বাধিক পঠিত

  • ২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

    ২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

    77 shares
    Share 31 Tweet 19
  • শেষযাত্রার অভিন্ন ঠিকানা

    75 shares
    Share 30 Tweet 19
  • মধ্যপ্রাচ্যকে ঘিরে মার্কিন কৌশল কি ভেস্তে গেল

    75 shares
    Share 30 Tweet 19
  • পুলিশ সদস্য হত্যায় রিমান্ডে ২, কারাগারে বিএনপির আরও ১৬৮ নেতা–কর্মী

    47 shares
    Share 4 Tweet 3
  • ছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন

    74 shares
    Share 30 Tweet 19
TWS-Demo News

এই ওয়েবসাইট টি সম্পূর্ণই ডেমো হিসেবে তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটের প্রকাশিত সংবাদ গুলো কোনো তথ্য-প্রমাণ হিসেবে বিবেচিত হবে না।এটিতে প্রকাশিত সংবাদ ও ছবি অন্য সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে।

ক্যাটাগরি

  • অপরাধ
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • বিশ্ব
  • মতামত
  • রাজনীতি
  • সর্বশেষ

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন

Design & Developed by Tangail Web Solutions

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?