রবিবার, জুন ১৪, ২০২৬
TWS-Demo News
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
TWS-Demo News
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
No Result
View All Result
TWS-Demo News
No Result
View All Result
Home অপরাধ

বিরোধী দলের সমাবেশে হামলার প্রতিবাদে বাম জোটের সমাবেশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
in অপরাধ, খেলা, চাকরি, জীবনযাপন, বাণিজ্য, বাংলাদেশ, বিনোদন, বিশেষ সংবাদ, বিশ্ব, মতামত, রাজনীতি, সর্বশেষ
A A
বিরোধী দলের সভা-সমাবেশে হামলা-মামলা ও নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। ঢাকা, ৩০ অক্টোবরছবি: সংগৃহীত

বিরোধী দলের সভা-সমাবেশে হামলা-মামলা ও নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। ঢাকা, ৩০ অক্টোবরছবি: সংগৃহীত

74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

বিরোধী দলের সভা–সমাবেশে হামলা-মামলা ও নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বাম জোটের নেতারা বলেছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কারও মৃত্যু কাম্য নয়।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব কথা বলেন। ‘বিরোধী দলের নেতা–কর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

আরও পড়ুন

শেষযাত্রার অভিন্ন ঠিকানা

২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একতরফা নির্বাচনের চেষ্টা দেশকে আরও সংঘাতের দিকে ঠেলে দেবে। তাঁরা বলেন, সরকার যেনতেন প্রকারে আরেকটি নির্বাচন পার করাতে চায়। জনগণের দাবি উপেক্ষা করে এ ধরনের অপচেষ্টার ফল ভালো হবে না।

বাম নেতারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কোনো নিয়ন্ত্রণ নেই। জনগণকে অসহায় করে লুটেরা গোষ্ঠী পকেট ভারী করছে। সরকারের উন্নয়নের গল্প সাধারণ মানুষের কাছে ফানুসে পরিণত হচ্ছে।

সমাবেশ থেকে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

Share30Tweet19

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেষযাত্রার অভিন্ন ঠিকানা

শেষযাত্রার অভিন্ন ঠিকানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

সেদিন ছিল মঙ্গলবার। হেমন্তের প্রথম দিন। নারায়ণগঞ্জ শহরে দুপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বিকেল পৌনে পাঁচটার দিকেও রয়ে গেছে মেঘলা ভাবটা। সন্ধ্যা নামছে চারপাশে। শ্মশানে এক যুবকের দেহ দাহ...

২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

বয়স কত হলো? ২৫? তাহলে এই ২৫ পরামর্শ আপনার জন্যই। আর বাকিরা? তাঁদের জন্যও এসব পরামর্শ খাটবে নিঃসন্দেহে। জীবনে শুরু করার কোনো নির্দিষ্ট সময় নেই। যেকোনো বয়স থেকেই...

মাঝরাতে খাব কী

মাঝরাতে খাব কী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

রাত জাগার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার। মাঝরাতে ফ্রিজ খুলে খাবার খোঁজা কিংবা রান্নাঘরে গিয়ে কিছু একটা তৈরি করে খাওয়া রাত জাগা মানুষের নিত্যদিনের রুটিন। কাজের জন্য হোক...

প্রথম ছবি সুপারহিটের পর ক্যারিয়ারে ৫০টি ফ্লপ ছবি এই অভিনেত্রীর

প্রথম ছবি সুপারহিটের পর ক্যারিয়ারে ৫০টি ফ্লপ ছবি এই অভিনেত্রীর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

ব্যক্তিগত জীবনের মতো তাঁর ক্যারিয়ারও চড়াই-উতরাইয়ে ভরা। ব্যক্তিজীবনে যেমন ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়াই করতে হয়েছে, তেমনি দীর্ঘ ক্যারিয়ারেও অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে তাঁর। প্রথম সিনেমা হিট হওয়ার পরের...

ছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন

ছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
0

আন্তর্জাতিক প্রকল্পে অভিনয় করে এর আগে সাড়া ফেলেছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আবার নতুন এক হলিউড প্রকল্পে তিনি। এক সাক্ষাৎকারে হলিউড তারকার সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন...

Next Post
যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছে জর্ডান

যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছে জর্ডান

Leave Comment

সর্বাধিক পঠিত

  • ২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

    ২৫ বছর বয়সীরা যে ২৫ কথা মনে রাখবেন

    77 shares
    Share 31 Tweet 19
  • শেষযাত্রার অভিন্ন ঠিকানা

    75 shares
    Share 30 Tweet 19
  • মধ্যপ্রাচ্যকে ঘিরে মার্কিন কৌশল কি ভেস্তে গেল

    75 shares
    Share 30 Tweet 19
  • পুলিশ সদস্য হত্যায় রিমান্ডে ২, কারাগারে বিএনপির আরও ১৬৮ নেতা–কর্মী

    47 shares
    Share 4 Tweet 3
  • ছোটবেলার নায়ককে পেয়ে উচ্ছ্বসিত জ্যাকুলিন

    74 shares
    Share 30 Tweet 19
TWS-Demo News

এই ওয়েবসাইট টি সম্পূর্ণই ডেমো হিসেবে তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটের প্রকাশিত সংবাদ গুলো কোনো তথ্য-প্রমাণ হিসেবে বিবেচিত হবে না।এটিতে প্রকাশিত সংবাদ ও ছবি অন্য সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে।

ক্যাটাগরি

  • অপরাধ
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • বিশ্ব
  • মতামত
  • রাজনীতি
  • সর্বশেষ

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন

Design & Developed by Tangail Web Solutions

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?